অধিকার কম বঞ্চনা বেশি, নতুন বেতনচুক্তিতেও সংশয়ে শ্রমিকরা - 24 Ghanta Bangla News
Home

অধিকার কম বঞ্চনা বেশি, নতুন বেতনচুক্তিতেও সংশয়ে শ্রমিকরা

Spread the love

এই কারখানাগুলির শ্রমিকদের বড় অংশই চুক্তির ভিত্তিতে নিযুক্ত। আগের চুক্তিতে বলা থাকলেও বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া, রানিগঞ্জ, কল্যাণেশ্বরী-দেন্দুয়া শিল্প এলাকা এবং দুর্গাপুরে যে সব কারখানা আছে, সেগুলির বেশিরভাগই এই চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যূনতম সরকারি মজুরি দেয় না। বহু শ্রমিক রয়েছেন, যাঁরা ইএসআই, ইপিএফ-এর ব্যবস্থা থাকলেও পান না। এমনকী সব স্তরের কর্মীদের জন্য পরিচিতিপত্র, কর্মক্ষেত্রে সুরক্ষার পূর্ণ ব্যবস্থা এবং দূষণমুক্ত পরিবেশ সুনিশ্চিত করার মতো শর্তগুলি আগের চুক্তিতে থাকলেও সবই বাস্তবে কাগজে-কলমে রয়েছে। স্বভাবতই নতুন চুক্তিকে শেষ পর্যন্ত মালিকপক্ষ কতটা মান্যতা দেবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *