Market Inspection | রবিবার বর্ধমানের বাজারে হাজির মন্ত্রী Moumita Biswas Mishra। Ei Samay
পুলিশ ও সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে ২ অগস্ট রবিবার, বর্ধমান শহরের বড়নীলপুর বাজারে হাজির হন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। খতিয়ে দেখলেন বাজারের সামগ্রিক ব্যবস্থা। পাশাপাশি তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বাজারের পরিকাঠামো ও নিরাপত্তার কিছু উন্নয়নের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান এবং সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।