ব্লু হোয়েল থেকে গেমিং-আসক্তি, অদৃশ্য ফাঁদে নতুন প্রজন্ম
প্রতিদিন লগ-ইন করলে পুরস্কার, নতুন ‘স্কিন’, নতুন অস্ত্র, নতুন চরিত্র, সীমিত সময়ের ইভেন্ট, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা, বিশ্ব র্যাঙ্কিং— সব মিলিয়ে তৈরি হয় এক অদৃশ্য মানসিক ফাঁদ। প্রতিবার ছোট একটি সাফল্যের সঙ্গে মস্তিষ্কে নিঃসৃত হয় ডোপামিন। সেই আনন্দ আবার ফিরে পেতে খেলোয়াড় আরও একবার খেলতে চায়। তার পর আরও একবার। তার পর আরও।
ধীরে ধীরে গেম আর সময় কাটানোর মাধ্যম থাকে না, হয়ে ওঠে মানসিক প্রয়োজন।