Jalpaiguri: জলপাইগুড়ির রাস্তায় পড়ে গলার নলি কাটা দেহ! ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের খুন ভাবাচ্ছে স্থানীয়দের - Bengali News | Body of a middle aged man with his throat slit was recovered in the Mainaguri Road area of Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: জলপাইগুড়ির রাস্তায় পড়ে গলার নলি কাটা দেহ! ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের খুন ভাবাচ্ছে স্থানীয়দের – Bengali News | Body of a middle aged man with his throat slit was recovered in the Mainaguri Road area of Jalpaiguri

জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড এলাকায় গলার নলি কাটা এক মাঝ বয়সী ব্যাক্তির দেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখতে খবর দেন পরিবারে। শোরগোল শুরু হতেই খবর চলে যায় পুলিশের কাছে। ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম অমল রায় (৫০)। তাঁর মৃত্যু ঘিরেই ঘনাচ্ছে রহস্য। 

স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ রায়, নিতাই বর্মনরা বলছেন, দেহটি গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল। দেখে মনে হচ্ছে খুন করে নয়ানজুলিতে ফেলে রাখা হয়েছে। অমলবাবু স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তিনি শান্ত স্বভাবের। কারও সঙ্গে শত্রুতাও ছিল না বলে জানাচ্ছেন এলাকার লোকজন। তাহলে কে এভাবে তাঁকে খুনে করে চলে গেল তা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চাপানউতোর চলছে এলাকায়। 

মৃতের ভাই কমল রায় বলছেন, তাঁর দাদা বেশ কয়েক বছর আগেই তাদের বাড়ি ছেড়ে চলে যান। শ্বশুরবাড়ির কাছে বাড়ি তৈরি করে থাকছিলেন। তাঁর দাবি বৌদির সঙ্গে দাদার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। এমনকী দাদার দেহ উদ্ধারের খবর তাঁদের জানায়নি বৌদি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনে তিনি থানায় এসেছেন। এখন দেখার পুলিশে তদন্তের জল কতদূর গড়ায়। ইতিমধ্যেই অমলবাবুর স্ত্রী ও মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *