প্রশ্ন ফাঁসের অভিযোগ স্কুলে, হাড়োয়ায় স্থগিত পরীক্ষাই
স্কুলের সেকেন্ড ইউনিট সামেটিভ টেস্টের আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন শিক্ষকরা। অভিযোগ তোলা হয় স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। অভিযোগ পেয়ে তদন্তে নামে হাড়োয়া থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু শেখর মণ্ডল বলেন, ‘সামান্য একটা ঘটনা ঘটেছে। যার দায়িত্বে প্রশ্ন ছিল, তিনি প্রশ্নের ছবি তোলায় একটা সমস্যা তৈরি হয়। আমরা পরীক্ষার দিন পিছিয়ে দিয়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি মিটে গিয়েছে।’