নৌকায় চেপে কেলেঘাইয়ের পরিস্থিতি দেখলেন মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

নৌকায় চেপে কেলেঘাইয়ের পরিস্থিতি দেখলেন মন্ত্রী

Spread the love

বৃষ্টিতে কেলেঘাই নদীর জল বেড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কিছু এলাকা। এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপকুমার দাস। রবিবার কেলেঘাই নদী পরিদর্শন করেন তিনি। পটাশপুর বিধানসভার আমগেছিয়া থেকে নৌকায় চেপে নদী পরিদর্শনের পাশাপাশি সেচ বাংলোতে মিটিংও করেন মন্ত্রী। এ দিন সেচমন্ত্রীর সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিক, স্থানীয় বিডিও, ভগবানপুর, পটাশপুর ও চণ্ডীপুরের বিধায়করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *