বিজেপি নেতার টেবিলের উপরে পড়ে নোটের বান্ডিল, ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়
এই সময়, বাদুড়িয়া: টেবিলের উপরে পড়ে রয়েছে নোটের বাণ্ডিল। তার পাশেই বসে রয়েছেন বাদুড়িয়ার স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল ও সঞ্জয় ঘোষ। তাঁদের পাশেই আবার দেখা যাচ্ছে বাদুড়িয়ার এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা সমীর মণ্ডলকে। এমনই একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কিত ভিডিয়ো শেয়ার করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। তৃণমূলের কটাক্ষ, ‘যে দুর্নীতিকে তাঁরা (পড়ুন বিজেপি) শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন বেপরোয়া ভাবে চলছে। এক বছরও হয়নি, এর মধ্যেই মুখোশ খসে পড়েছে।’