CV Ananada Bose: বাংলা থেকেই শুরু, রাজভবনের নাম বদলে হল লোকভবন - Bengali News | Central government renamed Rajbhavan as Lokbhavan starting from west Bengal kolkata governor cv ananda bose - 24 Ghanta Bangla News
Home

CV Ananada Bose: বাংলা থেকেই শুরু, রাজভবনের নাম বদলে হল লোকভবন – Bengali News | Central government renamed Rajbhavan as Lokbhavan starting from west Bengal kolkata governor cv ananda bose

Spread the love

কলকাতা: আর রাজভবন নয়। এবার থেকে লোকভবন। দেশজুড়ে বদলে যাচ্ছে রাজভবনের নাম। সেই কাজ শুরু হচ্ছে এই বাংলা থেকে। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে হচ্ছে লোকভবন। রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের অনুমতি মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা রাজভবনের।

রাজভবন সূত্রে খবর, লোকভবন করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। তারপর কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের রাষ্ট্রপতির নির্দেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজভবনের নাম বদলে হল লোকভবন। পশ্চিমবঙ্গেই প্রথম এই নাম পরিবর্তন হল। এরপর ধীরে ধীরে সারা দেশেই এই নাম কার্যকরী হবে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, শুধু যে নাম পরিবর্তন হয়েছে এমনটা নয়। বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট আছে সেগুলিতেও যা-যা প্রয়োজনীয় ছিল পরিবর্তন করার সেইগুলিও আজ থেকে শুরু হয়ে গিয়েছে। রাজ্যপাল বলেন, “ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।”

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *