‘চক্রান্ত বেশিদিন টিকবে না’, কাকে বললেন শিশির অধিকারী? | Sisir Adhikari Thanks Bengal STF After Jaish Terror Suspect Arrest, Urges Vigilance for CM Suvendu Adhikari’s Security
বর্ধমান শহরে সন্দেহভাজন জইশ জঙ্গিকে ধরেছে বেঙ্গল এসটিএফ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা পরিকল্পনা ছিল। সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ার পর পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীর পিতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, “বর্তমান সরকারের পুলিশকে ধন্যবাদ দেব। নিশ্চয় তাঁরা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে। এবং তাঁদের কাছে আমাদের আবেদন থাকবে যে তাঁরা যেন সতর্ক দৃষ্টি রাখেন। কারণ, ঘর ছেড়ে বেরিয়ে গেলে ওঁরাই তো আমাদের রক্ষক। তাঁরা যেন রক্ষা করেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ওকে রক্ষা করুন। বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। আর যারা এসব চক্রান্ত করছে, সেই চক্রান্ত বেশিদিন টিকবে বলে আমার মনে হয় না। পারবে না। ভারত সরকার যেভাবে নজর রেখেছে, আমি তাদের ধন্যবাদ জানাই।”