Tulu Mondal | টুলুর অ্যাকাউন্ট থেকে ফ্রিজ় আরও ৪২.৫ কোটি
পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অ্যাকাউন্ট থেকে ফ্রিজ় আরও ৪২.৫ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩৫.৫ কোটি টাকা ফ্রিজ় করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। এর আগে টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা। সেই সঙ্গে মিলেছে প্রায় ১৫ কেজি সোনা। এ ছাড়াও টুলুর ২৪২টি গাড়ি, দু’টি পেট্রল পাম্প এবং ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।