Taslima Nasrin: মমতার সরকারের আমলে খোলা চিঠি দিয়েছিলেন তসলিমা | Taslima Nasrin wanted to back to Kolkata during Mamata Banerjee's govt - 24 Ghanta Bangla News
Home

Taslima Nasrin: মমতার সরকারের আমলে খোলা চিঠি দিয়েছিলেন তসলিমা | Taslima Nasrin wanted to back to Kolkata during Mamata Banerjee’s govt

Spread the love

কলকাতা: প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। শুক্রবারই কলকাতায় পৌঁছন তিনি। শনিবার এক কবিতাপাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এই প্রত্যাবর্তনকে ‘বাক স্বাধীনতার জয়’ বলেই উল্লেখ করেছেন তিনি। ২০০৭ সালে অর্থাৎ বাম আমলে কলকাতা থেকে চলে যেতে হয়েছিল তসলিমাকে। তবে তৃণমূল আমলেও যে তাঁকে ফিরতে দেওয়া হয়নি, সে কথাও উল্লেখ করেছেন তিনি।

কলকাতায় ফেরার পর TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমা জানান, আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তিনি খোলা চিঠিও দিয়েছিলেন। লেখিকা বলেন, “আগের সরকারের সময় তো আমি ফিরতে পারিনি। চেষ্টা করা হয়েছিল। আমি খোলা চিঠি লিখেছিলাম। এবারের অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, তারাও চেষ্টা করেছিল, যদি নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু নিরাপত্তা পাওয়া যায়নি।”

কলকাতায় ফিরে দেশে ফেরার অনুভূতি হয়েছে তসলিমার। তাঁর কথায়, দেশে (বাংলাদেশে) তো আর কোনওদিন ফেরা হবে না। তাই কলকাতায় এসে দেশে ফেরার অনুভূতি হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তাঁকে নিরাপত্তা দিয়ে আনার ব্যবস্থা করেছে, তাতে বাকস্বাধীনতার জয়, মত প্রকাশের জয় হয়েছে বলেই মনে করছেন লেখিকা। তিনি বলেন, “এটা যেন সবার জন্য হয়। মুক্তচিন্তার জন্য কাউকে যেন নির্বাসনে না পাঠানো হয়। জেলে না পাঠানো হয়।” ২০ বছর আগের কথা উল্লেখ করে তসলিমা জানান, ২০০৭ সালে কলকাতা থেকে জয়পুরে গিয়ে থাকতে বলা হয়েছিল তাঁকে। তারপর তিনি বুঝতে পারেন, কলকাতা থেকেই ‘নির্বাসন’ দেওয়া হয়েছে তাঁকে।

আজ, শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তসলিমার। ওসমান গনি নামে এক ব্যক্তি এই অনুষ্ঠানের উদ্যোক্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ওই অনুষ্ঠানে থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *