Lalit Modi: গ্রিসের সৈকতে কণিকা কাপুরের সঙ্গে ললিত মোদী! প্রেম করছেন? | lalit modi spotted with kanika kapoor in greece viral video news - 24 Ghanta Bangla News
Home

Lalit Modi: গ্রিসের সৈকতে কণিকা কাপুরের সঙ্গে ললিত মোদী! প্রেম করছেন? | lalit modi spotted with kanika kapoor in greece viral video news

Spread the love

নতুন কোনও আইনি জট কিংবা আদালতের সমন নয়, বরং সম্পূর্ণ ভিন্ন কারণে ফের খবরের শিরোনামে আইপিএলের (IPL) প্রাক্তন কাণ্ডারী ললিত মোদী। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রিসের মনোরম সমুদ্রসৈকতের এক আভিজাত্যপূর্ণ ক্লাবে জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর ও উদ্যোগপতি লরেন শর্টের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ললিত।

ভিডিওটি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানামুখী চর্চা। একদল অনুরাগী ললিতের এই আভিজাত্যপূর্ণ ও বিলাসবহুল জীবনযাত্রার প্রশংসায় পঞ্চমুখ, তো অন্য দল আবার মনে করিয়ে দিচ্ছেন ক্রিকেট দুনিয়ায় তাঁর অবদান। তবে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ; অতীতের আর্থিক কেলেঙ্কারি ও আইনি বিতর্কের প্রসঙ্গ তুলে ধুয়ে দিয়েছেন তাঁকে।

ললিত মোদীর জীবনে এমন রঙিন মুহূর্ত আর সম্পর্কের জল্পনা অবশ্য নতুন নয়। এর আগে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ঘিরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। সুস্মিতাকে তখন অনেকেই ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেছিলেন। তবে সেই বিতর্কের জবাব ললিত নিজেই দিয়েছিলেন চাঁচাছোলা ভাষায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “সুস্মিতা স্বনির্ভর। ওর নিজের বিপুল হিরের ব্যবসা রয়েছে। আমি ওর জন্য এক টাকাও খরচ করিনি, বরং ও-ই আমার খেয়াল রাখত।”

তবে সুস্মিতার অধ্যায় এখন অতীত। গ্রিসে গায়িকা কণিকা কাপুরের সঙ্গে ললিতের এই বিশেষ মুহূর্ত প্রকাশ্যে আসতেই বিনোদন মহলে প্রশ্ন উঠেছে— তবে কি এবার কণিকার সঙ্গেই নতুন কোনও সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে ললিতের?

যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে কিছুদিন আগেই জুলাই মাসকে ‘পার্টি করার মাস’ আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন ললিত মোদী। সেখানে কণিকা কাপুরের সঙ্গে যৌথভাবে কোনও মিউজিক ভিডিও তৈরির সম্ভাবনার কথা আভাসে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এখন দেখার, এই মেলামেশা স্রেফ পেশাদার সৌজন্য নাকি তার গভীরে লুকিয়ে রয়েছে অন্য কোনও গল্প!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *