Esplaned market kolkata: সরাতে হবে দোকান, এসপ্লানেডের ৫২৮ ব্যবসায়ীদের কাছে গেল নোটিস | RVNL give notice to 528 shop esplaned for shifting kolkata - 24 Ghanta Bangla News
Home

Esplaned market kolkata: সরাতে হবে দোকান, এসপ্লানেডের ৫২৮ ব্যবসায়ীদের কাছে গেল নোটিস | RVNL give notice to 528 shop esplaned for shifting kolkata

Spread the love

এসপ্ল্যানেড Image Credit: Soumyabrata Roy/NurPhoto via Getty Images)

কলকাতা: বেআইনি নির্মাণ থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি দখল করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নিয়ে যথাযথ পদক্ষেপও করেছে রাজ্য সরকার। এবার ফের একবার এল নোটিস। তবে কোনও উচ্ছেদের নোটিস নয়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সম্প্রসারণের জন্য সাময়িক মার্কেট সরানোর নির্দেশ গেল ব্যবসায়ীদের কাছে। আগামী ২৬ অগস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরকে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী,এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে ময়দান মার্কেট (অধুনা ডা. বিধানচন্দ্র রায় মার্কেট)-এর নিচে। এই প্রকল্পের স্বার্থে মার্কেটের মোট ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস দেওয়া হয়েছে। আগামী ২৬ অগস্টের মধ্যে তাঁদের দোকান খালি করে স্থানান্তরের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতরের তরফে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই মেট্রো স্টেশন তৈরি করা এবং ব্যবসায়ীদের স্থানান্তর করা নিয়ে অতীতে একাধিক টানাপোড়েন চলেছে। রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই ময়দান মার্কেট ব্যবসায়ীদের স্থানান্তরকরনের কাজ।

বিগত সরকারের বিদায় বেলায় পরিস্থিতির স্বাভাবিক হয় এবং ব্যবসায়ীরা স্থানান্তর হতে রাজি হয়। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই স্টেশন নির্মাণের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই প্রশাসনের লক্ষ্য।

প্রকল্পের কাজ শুরু করতে নির্ধারিত সময়ের মধ্যেই মার্কেট খালি করার প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই করিডরের মেট্রোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভিক্টোরিয়া স্টেশন তৈরির কাজ দ্রুত শুরু হয়েছে। টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়া পর্যন্ত মাটির তলায় এসে পৌঁছেছে। এই অবস্থায় এসপ্ল্যানের মেট্রোর কাজ দ্রুত শুরু করতে চায় রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *