শপিং করলেই ফ্রি Netflix Mobile Plan, কী ভাবে পাবেন?
১) Flipkart-এ কী ভাবে Netflix Mobile Plan ফ্রি পাওয়া যাবে?
Flipkart Plus সদস্যরা এক মাসে ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের ৪টি যোগ্য অর্ডার করলে Netflix Mobile Plan পাবেন।
২) কোন কোন অর্ডার এই অফারের আওতায় থাকবে?
Flipkart, Flipkart Grocery এবং Flipkart Minutes-এ করা যোগ্য অর্ডার এই অফারের আওতায় থাকবে।
৩) Netflix Mobile Plan কতদিন ব্যবহার করা যাবে?
চতুর্থ যোগ্য অর্ডারের পরে প্ল্যানটি ৩০ দিনের জন্য অ্যাক্টিভ থাকবে।
৪) Flipkart Plus সদস্য না হলেও কি এই সুবিধা পাওয়া যাবে?
সরাসরি নয়। আগে ১২ মাসে ১৫টি অর্ডার সম্পূর্ণ করে Flipkart Plus-এর যোগ্য হতে হবে।
৫) এই অফার কবে থেকে কার্যকর?
Flipkart এবং Netflix-এর এই নতুন অফার ১ অগস্ট থেকে চালু হয়েছে।