টোপর মাথায় শান্তিলাল, সঙ্গে সৌরসেনী-ঋষভ, কোথায় দেখা যাবে তাঁদের? | Where can you watch the Sourasheni Maitra Rishav Basu duo - 24 Ghanta Bangla News
Home

টোপর মাথায় শান্তিলাল, সঙ্গে সৌরসেনী-ঋষভ, কোথায় দেখা যাবে তাঁদের? | Where can you watch the Sourasheni Maitra Rishav Basu duo

Spread the love

টোপর মাথায় শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র-কে দেখা গেল অন্যরকম লুকে। সঙ্গে রয়েছেন ঋষভ বসু। কোথায় দেখা যাবে তাঁদের? যখন দুই তরুণ-তরুণী ক্ষমতাবানদের সবচেয়ে অন্ধকার গোপন তথ্যসম্বলিত একটি হার্ড ড্রাইভ চুরি করে, তখন বাংলাজুড়ে তাদের অস্থির রোড ট্রিপ পরিণত হয় হিংসা, রসিকতা এবং উন্মাদনায় ভরা এক বিপজ্জনক অভিযানে—যেখানে প্রেম, ক্ষমতা এবং ভণ্ডামির সংঘর্ষ ঘটে, তাই নিয়ে ‘নিব্বা নিব্বি’। বাংলা জি ফাইভ-এ এই ছবি দেখা যাবে ১৪ অগাস্ট। শঙ্কর চক্রবর্তীকেও দেখা যাবে এই ছবিতে।

Saheb Bhattacharyya Talks About Serial Katha 2026 08 01t103437.362

পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানালেন, ”এটি দুই অদ্ভুত স্বভাবের তরুণ-তরুণীর একটি জার্নির গল্প, যারা জীবনকে নিজের মতো করে উপভোগ করতে চায়, অথচ সবসময় পালিয়ে বেড়াতে বাধ্য হয়। একটি রোড মুভি হিসেবে ছবিটি দুই উন্মাদ প্রেমিক-প্রেমিকার বিশৃঙ্খল যাত্রাকে তুলে ধরে, যারা যেখানেই যায়, সেখানেই ঝামেলার সৃষ্টি করে। সাহসী, প্রচলিত ধারার বাইরে এবং ভীষণ বিনোদনমূলক এই ছবিটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলেই আমার বিশ্বাস।”

এর আগে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সৌরসেনী মৈত্রকে। সেখানে নায়ক আরিফিন শুভর সঙ্গে তাঁর কাজ নজর কেড়ে নিয়েছিল। ঋষভকে সম্প্রতি দেখা গিয়েছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিতে। জি ফাইভ এই বছর বেশ কিছু ওয়েব সিরিজ নিয়ে এসেছে। এবার একটি ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সৌরসেনী-ঋষভের জুটি এর আগে এমনভাবে দেখা যায়নি। দর্শকদের কেমন লাগে এই কাজ, তা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *