অনুপ্রবেশকারীরা কোনও সরকারি সুবিধা পাবে না:মুখ্যমন্ত্রী
রাজ্যে জনগণনার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জনগণনা শুরুর মুহূর্তেই অনুপ্রবেশ নিয়ে চরম কড়া বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘রাজ্যে একজন অনুপ্রবেশকারীকেও রাখা হবে না।’ পাশাপাশি, অনুপ্রবেশকারীরা যাতে কোনওভাবেই সরকারি সুযোগ-সুবিধা না পায়, সে কথাও সাফ জানিয়ে দিলেন তিনি।