‘আর একবার আমায় আসতে হলে ফল ভালো হবে না’, পুলিশকে কেন বললেন শঙ্কর? | Tourism Minister Shankar Ghosh visits a police station in Siliguri, directs police to crack down on the alleged sand mafia
সিন্ডিকেট-মাফিয়ারাজ রুখতে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। শুক্রবার পুলিশকে একথা বুঝিয়ে দিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। থানায় ঢুকে পুলিশকে বালির মাফিয়ারাজ রুখতে নির্দেশ দিলেন। ঘুরে দেখলেন এলাকা। এদিন শিলিগুড়িতে ফিরেই এলাকার ভাঙা রাস্তা দেখতে বেরন শঙ্কর। আশিঘর এলাকায় একাধিক ভাঙা রাস্তা ঘুরে দেখেন তিনি। জলে টইটম্বুর এলাকায় দুর্ঘটনা রুখতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও বর্ষা শেষে রাস্তা সারাইয়ের কথাও জানান। বাসিন্দারা অভিযোগ করেন, বহুদিন ধরেই রাস্তা খারাপ। দুর্ঘটনা ঘটছে। মন্ত্রী আসায় তাঁরাও আশায় বুঁক বাধছেন।
এদিকে বাসিন্দাদের কাছেই মন্ত্রী জানতে পারেন, এলাকায় বালি পাচার চলছে। স্থানীয় বিজেপি কর্মীরা একটি গাড়িও ধরে দেন পুলিশকে। শুনেই সটান পর্যটনমন্ত্রী চলে যান থানায়। ধমকের সুরে পুলিশকে বলেন, “দ্রুত ব্যবস্থা নিন। আর একবার আমায় আসতে হলে ফল ভালো হবে না।”
পরে মন্ত্রী জানান, সরকার যা চাইছে তা দেখতে হবে পুলিশকে। আগের সরকার বদল হয়েছে। আর মন্ত্রীদের মাঝেমাঝে থানায় আসা ভালো। যোগাযোগ ভালো থাকে।