৫.৫ কোটির বেশি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা
১. AY ২০২৬-২৭-এর জন্য কত ITR জমা পড়েছে?
আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, ৫.৫ কোটির বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে।
২. ৩০ জুলাই একদিনে কতটি ITR জমা পড়েছে?
শুধু ৩০ জুলাই একদিনেই ৪২ লক্ষের বেশি রিটার্ন দাখিল হয়েছে।
৩. ITR-1 জমা দেওয়ার যোগ্য কারা?
যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং বেতন, একটি বাড়ি ও বছরে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি আয় রয়েছে, তাঁরা ITR-1 (Sahaj) জমা দিতে পারেন।
৪. ITR-2 কারা জমা দেন?
ব্যবসা বা পেশা থেকে আয় নেই, কিন্তু মূলধনী লাভ (Capital Gains)-এর মতো আয় রয়েছে— এমন ব্যক্তি ও HUF-রা ITR-2 জমা দেন।