ভাড়া দিতে চাইছেন মহিলারা, নিতে অপারগ কন্ডাক্টার - 24 Ghanta Bangla News
Home

ভাড়া দিতে চাইছেন মহিলারা, নিতে অপারগ কন্ডাক্টার

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার: ‘দাদা ভাড়াটা নিন।’ এক মহিলা যাত্রীর এ কথা শুনেও যেন শুনলেন না কন্ডাক্টর। ফের ওই মহিলা যাত্রী একই কথা বললে কন্ডাক্টর কিছুটা দূরে চলে গেলেন। নাছোড়বান্দা ওই মহিলা নামার সময়ে কন্ডাক্টরকে বললেন, ‘তখন থেকে ভাড়ার জন্য ডাকছি, শুনতে পাচ্ছেন না।’ কন্ডাক্টরের তখন সরল স্বীকারোক্তি, ‘কিছু মনে করবেন না দিদি, আপনাদের কাছ থেকে ভাড়া নেওয়ার কোনও নির্দেশ আসেনি। তাই আপনি চাইলেও আমি ভাড়া নিতে পারব না।’ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে (এনবিএসটিসি) এই দৃশ্য এখন প্রায়ই দেখা যায়। সরকারি বাসে তাঁদের ফ্রিতে যাতায়াতের সুযোগ মিললেও অনেক মহিলা যাত্রী টিকিট কাটতে চান। কিন্তু সরকারি নির্দেশ না আসায় এক্ষেত্রে হাত–পা বাঁধা কন্ডাক্টরদের। তাঁরা টিকিট দিতে না চাওয়ায় অনেক ক্ষেত্রে মহিলাদের রোষের মুখে পড়ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *