বাংলার জন্য অতিরিক্ত ৭,৮৬৬ কোটি টাকা দিল্লি, বাড়ল জুলাইয়ের GST আদায় - 24 Ghanta Bangla News
Home

বাংলার জন্য অতিরিক্ত ৭,৮৬৬ কোটি টাকা দিল্লি, বাড়ল জুলাইয়ের GST আদায়

Spread the love

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal ) জন্য অতিরিক্ত ৭,৮৬৬ কোটি টাকা কর বণ্টনের অর্থ (Tax Devolution) ছেড়ে দিল কেন্দ্র সরকার। শনিবার দেশের বিভিন্ন রাজ্যের জন্য মোট…

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal ) জন্য অতিরিক্ত ৭,৮৬৬ কোটি টাকা কর বণ্টনের অর্থ (Tax Devolution) ছেড়ে দিল কেন্দ্র সরকার। শনিবার দেশের বিভিন্ন রাজ্যের জন্য মোট ১,০৯,০১৯ কোটি টাকা বরাদ্দের অংশ হিসেবে এই অর্থ ছাড়া হয়েছে। সাধারণত প্রতি মাসের কর বণ্টন ১০ তারিখে হলেও, এবার রাজ্যগুলির আর্থিক সক্ষমতা বাড়াতে নির্ধারিত সময়ের আগেই এই অর্থ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলির উন্নয়নমূলক ও মূলধনী প্রকল্পে গতি আনতেই আগাম এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

এদিকে, জুলাই মাসে পশ্চিমবঙ্গের GST সংগ্রহেও সামান্য বৃদ্ধি দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে রাজ্যে GST আদায় হয়েছে ৫,৫৬৪ কোটি টাকা, যা গত বছরের একই মাসের ৫,৪৭১ কোটি টাকার তুলনায় ২ শতাংশ বেশি।

শুধু তাই নয়, জুন ২০২৬-এ যেখানে GST সংগ্রহ ছিল ৫,০৮২ কোটি টাকা, সেখানে জুলাইয়ে তা বেড়ে ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় মাসেও পশ্চিমবঙ্গে বছরওয়ারি GST সংগ্রহে বৃদ্ধি হয়েছে।

তবে জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার এখনও কম। সারা দেশে দেশীয় GST সংগ্রহ জুলাই মাসে ১০.১ শতাংশ বেড়ে ১,৪৪,৬৯৫ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, আমদানি সংক্রান্ত কর-সহ মোট গ্রস GST সংগ্রহ বেড়ে ২,১১,২০৫ কোটি টাকা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচিন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *