টানা বৃষ্টিতে কেলেঘাইয়ে জল বেড়ে বন্যার আশঙ্কা, এগরা, পটাশপুরে ক্ষতির মুখে আমন ধানের চাষ
এই সময়, পটাশপুর: এক নাগাড়ে বৃষ্টিতে কেলেঘাই, বাগুই, কপালেশ্বরী নদীর জলস্তর বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পটাশপুর ১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। চাষের জমি, বীজতলা, সবজি খেত, পুকুর, রাস্তাঘাট সব জলের তলায়। হঠাৎ করে দেখলে চাষের জমি না নদী বোঝা দায়। জমা জলে নষ্ট হয়ে গিয়েছে আমনের বীজতলা। জল না সরলে নতুন করে বীজতলা ফেলা সম্ভব নয়। স্থানীয়দের বক্তব্য, নতুন করে বীজতলা তৈরির সময় নেই। নিকাশি সমস্যার কারণে তাড়াতাড়ি যে জল বেরিয়ে যাবে, সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ব্যাহত জনজীবন। আশঙ্কা চাষ নষ্টের।