July 2026 - Page 412 of 639 - 24 Ghanta Bangla News
Home

বীরভূমে ফের কেষ্ট, বিদ্রোহী তৃণমূলে রাজ্য কমিটিতে বালুও, মেয়ো রোডে ২১ জুলাই পালনের অনুমতি ঋতব্রতদের

তৃণমূলের কালীঘাট শিবির সুব্রত বক্সীর জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পরে চন্দ্রিমা একাধিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছিলেন। কিন্তু পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সভাপতির দায়িত্ব পালন করতে গররাজি হন। সেই রবীন্দ্রনাথকে এ দিন বিদ্রোহী শিবিরের তরফে পূর্ব বর্ধমান জেলার সভাপতি হয়েছে। পাশাপাশি দেবাশিস কুমারকে দক্ষিণ কলকাতার সভাপতি করা হয়েছে। জলপাইগুড়ির সভাপতি হয়েছেন মহুয়া গোপ। […]

Home

সিঙ্গুর–নন্দীগ্রামের পুনরাবৃত্তি নয়, শিল্পের জন্য জমি কিনে দেবে রাজ্যই, বার্তা মুখ্যমন্ত্রীর

এই সময়, কলকাতা ও ডানকুনি: রাজ্যে বাম জমানায় নন্দীগ্রামে জমি আন্দোলনে পুরোভাগে ছিলেন তিনি। সেখানকার জমি-রক্ষা কমিটির তিনিই ছিলেন হোতা। সিঙ্গুর আন্দোলনেও সক্রিয় যোগদান ছিল তাঁর। সেই তিনি, শুভেন্দু অধিকারী বর্তমানে বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শনিবার তিনি ঘোষণা করলেন, রাজ্যে শিল্পের জন্য জমিজটের কারণে আর সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনা চান না তিনি। শিল্পপতিদের জমি নিয়ে মাথাব্যথা হতে […]

Home

গণপিটুনি নয়, নাম ও পরিচয় দেখে খুন ইন্দ্রজিৎকে, দাবি মুখ্যমন্ত্রীর, নিশানায় বিরোধীরা

নিহত ইন্দ্রজিৎকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, সে কথা স্বীকার করেও তাঁর পরিবারকে সর্বতো ভাবে সুরক্ষা দিতে শনিবার একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিহতর মা–বাবার হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে, ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলের সিভিক ভলান্টিয়ার হিসেবে পোস্টিং হবে ওই তল্লাটে বারুইপুর থানার নতুন ফাঁড়িতেই। হামলাকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়িটি ইতিমধ্যেই সরকারি […]

Home

Xiaomi, Samsung, Apple-র বড় স্বস্তি, আমদানি শুল্ক কমাল কেন্দ্র সরকার

স্মার্টফোন ও ইলেকট্রনিক্স উৎপাদনে ব্যবহৃত একাধিক যন্ত্রাংশে আমদানি শুল্ক তুলে দিল কেন্দ্র। এতে Xiaomi, Samsung, Apple-সহ নির্মাতাদের উৎপাদন খরচ কমতে পারে। মুম্বই: ভারতে স্মার্টফোন ও ইলেকট্রনিক্স উৎপাদন আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। Xiaomi, Samsung, Apple-সহ দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স নির্মাতাদের স্বস্তি দিয়ে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরিতে ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর আমদানি […]

Home

ভারতে BMW-র রেকর্ড বিক্রি, ছয় মাসে ৯,০৭৫ গাড়ি ও EV-তে ৭৮% বৃদ্ধি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ৯,০৭৫টি গাড়ি বিক্রি করেছে BMW Group India। বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৭৮ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়েছে। মুম্বই: ভারতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে রেকর্ড বিক্রির নজির গড়ল BMW Group India। সংস্থাটি জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৯,০৭৫টি গাড়ি বিক্রি হয়েছে, যা ভারতের বাজারে BMW-র ইতিহাসে প্রথমার্ধের সর্বোচ্চ বিক্রি। […]

Home

১৭ জুলাই ভারতে আসছে Tecno Camon 50 Ultra, AI ক্যামেরায় বিশেষ জোর

Tecno ১৭ জুলাই ভারতে লঞ্চ করবে Camon 50 Ultra। AI ক্যামেরা, স্মার্ট ফটো এডিটিং ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ফিচার থাকছে নতুন স্মার্টফোনে। মুম্বই: ভারতের স্মার্টফোন বাজারে নতুন ডিভাইস আনতে চলেছে Tecno। সংস্থা ঘোষণা করেছে, আগামী ১৭ জুলাই ভারতে লঞ্চ হবে Tecno Camon 50 Ultra। নতুন এই স্মার্টফোনটি মূলত কনটেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফি প্রেমী এবং সোশ্যাল […]

Home

ভারতে লঞ্চ Yamaha FZ Blue Flex, E85 ইথানলেও চলবে নতুন বাইক

Yamaha FZ Blue Flex ভারতে ১.২৪ লক্ষ টাকায় লঞ্চ হয়েছে। E20 থেকে E85 ইথানল জ্বালানিতে চলার পাশাপাশি মিলছে ১৪৯ সিসি ইঞ্জিন ও ABS। মুম্বই: ভারতের ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল বাজারে প্রবেশ করল India Yamaha Motor। সংস্থা নতুন Yamaha FZ Blue Flex লঞ্চ করেছে, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ১,২৪,২৪০ টাকা। নতুন এই মোটরসাইকেলটি E20 থেকে E85 পর্যন্ত ইথানল-মিশ্রিত […]

Home

England vs Norway: ইতিহাসের মঞ্চে নরওয়ে, র‍্যাশফোর্ড ও সাকাকে বেঞ্চে রেখে দল সাজাল ইংল্যান্ড

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িলকে ২-১ গোলে হারিয়ে এ বারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলির একটি ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এই জয়ের হাত ধরে বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। এ দিকে ইংল্যান্ডও দুরন্ত ছন্দে রয়েছে। মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। টিম হিসেবে এখনও পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স ইংল্যান্ডের […]

Home

AI ডেটা সেন্টারের চাপে মার্কিন বিদ্যুৎ সংকট, ৫ বছর আগেই ট্রান্সফরমার অর্ডার

AI ডেটা সেন্টারের দ্রুত বিস্তারে যুক্তরাষ্ট্রে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জামের চাহিদা বেড়েছে। অনেক সংস্থাই এখন প্রকল্পের পাঁচ বছর আগেই অর্ডার দিচ্ছে। বেঙ্গালুরু: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ অবকাঠামোর উপর বাড়ছে ব্যাপক চাপ। বিশেষ করে ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার এবং সুইচগিয়ার-এর মতো গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের চাহিদা এতটাই বেড়েছে যে, বিদ্যুৎ সংস্থা এবং […]

Home

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, লজ্জায় ডুবল ভারত, হারাল শীর্ষস্থানও

ইংল্যান্ড সফর ভারতের কাছে দুঃস্বপ্নই হয়ে রইল। শেষ ম্যাচেও ৫৬ রানে হেরে ৪-০ ব্যবধানে সিরিজ় খোয়াল শ্রেয়স আইয়ারের দল। জস বাটলারের ১৩১ ও হ্যারি ব্রুকের ৯৫ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২৫৭ রান। জবাবে ভারত থামে ২০১ রানে। ঈশান কিষানের ৫৮ ও তিলক বর্মার ৫৩ রানের লড়াই যথেষ্ট হয়নি। এই হারের সঙ্গে বিশ্ব […]