এই সময়, তমলুক: বৃষ্টি থেমেছে। কিন্তু, পূর্ব মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) দপ্তর থেকে জমা জল এখনও নামেনি। অভিযোগ, তমলুক শহরের মানিকতলার ওই দপ্তর গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন। বেহাল নিকাশি ব্যবস্থা ও জমা জল বের করার কোনও ব্যবস্থা না-করায় অফিসের ভিতরেই জল থইথই করছে। ফলে, জল ঠেলেই অফিসে ঢুকতে হচ্ছে। ইটের উপরে টেবিল-চেয়ার উঁচু […]