West bengal News Live: শনির পর রবিতেও চলছে অভিষেকের পার্টি অফিস ভাঙার কাজ | All latest news of west bengal live today 19 july 2026 BJP tmc CPM suvendu adhikari and mamata Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা হচ্ছেImage Credit: Tv9 Bangla
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বইতে পারে দমকা বাতাস। অ্যালার্ট জারি উত্তরবঙ্গে। রবিবার দিনভর নজর থাকবে আবহাওয়ার খবরে।
এছাড়া আজ সর্বদল বৈঠকে আমন্ত্রণ পেয়েছে NCPI। এ দিন সকাল এগারোটায় রয়েছে বৈঠক। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেই দিকেও।
এছাড়া বাংলায় রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের দলের অন্দরে ফাটল অব্যাহত। দেখতে হবে আজ আবার কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখান কি না