July 2026 - Page 220 of 639 - 24 Ghanta Bangla News
Home

একদিনের বৃষ্টিতে ভাসল খড়্গপুর, জল থইথই পুরসভার অফিস

এই সময়, খড়্গপুর: একাধিক জায়গায় জল জমছে। সেই জল নিয়ে বিপদে পড়েছেন বাসিন্দারা। সোমবার দুপুর থেকে নাগাড়ে চলছে বৃষ্টি। রাত পর্যন্ত টানা বৃষ্টিতে নাজেহাল খড়গপুর। খড়গপুর শহরের পুরী গেট, ইন্দা, কৌশল্যা, সুভাষপল্লি থেকে শুরু করে পুরসভার অফিস এলাকায় জল থইথই অবস্থা। Source link

Home

‘মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে’, কেন বললেন মদন? | Madan Mitra’s Explosive Claim on Abhishek Banerjee Sparks Row

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেকের সঙ্গে দিন পনেরো আগে তিনি দেখা করেছিলেন বলে জানান মদন। তারপর বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা বিবৃতি দিয়ে বলে দে, যে আমি সবকিছুর জন্য দায়ী। আমায় আপনারা মুক্তি দিন। আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি। আপনারা চালান পার্টি। একবছর আমাকে অন্য কাজ করতে দিন।” […]

Home

একুশে জুলাই কোন মঞ্চে, দ্বিধায় শহিদের পরিবার

কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে, তিনিও শহিদ পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে শহিদ পরিবারের পাশে থাকা তৃণমূল নেতা চিত্ত গরাই জানান, প্রতি বছর তিনি শহিদ খালেকের স্ত্রী কোহিনুরাকে কলকাতায় নিয়ে গিয়েছেন। তাঁর কথায়, ‘দলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এত বছর কোহিনুরা বিবিকে নিয়ে […]

Home

ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজ়ার কালিয়াচকে

এই সময়, মালদা: আদালতের নির্দেশে কালিয়াচকের ব্যস্তবহুল এলাকা হিসেবে পরিচিত চৌরঙ্গী মোড়ের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দু’ধারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালাল জেলা পুলিশ ও প্রশাসন। এই অভিযানে সাধারণ মানুষ খুশি হলেও অস্থায়ী ব্যবসায়ীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ফুটপাথ ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করেই বুলডোজার চালানো হয়েছে। Source link

Home

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট কোথায় পাবেন?

২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ জুলাই থেকে। স্টেডিয়ামে প্রবেশের জন্য ফিজ়িক্যাল টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন টিকিট বিক্রি শুরু মঙ্গলবার থেকে। BookMyShow অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে সকাল ১১টা থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত পাওয়া […]

Home

প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতা কৃষকদের, মঙ্গলে দিল্লিতে ৫৫০টি সংগঠনের মহাপঞ্চায়েত

দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে বিয়াসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা জার্মানজিৎ সিং বান্দালা বলেন, ‘প্রস্তাবিত এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।’ তাঁর অভিযোগ, ‘আমেরিকার কৃষক ও বড় সংস্থাগুলির স্বার্থ রক্ষার জন্যই এই চুক্তি হচ্ছে। ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের […]

Home

কাঁটাতারের যন্ত্রণা অতীত, ভারতীয় ভূখণ্ডে চম্পতগছ

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি বিএসএস ক্যাম্পের পাশ দিয়ে কাঁটাতার বরাবর একটি রাস্তা সোজা চলে গিয়েছে রাজগঞ্জ ব্লকের জুম্মাগছের দিকে। সেই রাস্তায় ঢুকে কিছুদূর এগোলেই ডান হাতে চম্পতগছ গ্রাম। স্বাধীনতার পরে কেটে গিয়েছে ৭৮ বছর। এতদিন পরে এই গ্রামের বাসিন্দারা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলেন। এত বছর ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ও পারে বসবাস […]

Home

‘এই ক্ষত সারতে…’, বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পরে প্রথমবার মুখ খুললেন মেসি, আর কী বললেন তিনি?

ক্ষতবিক্ষত মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গভীর যন্ত্রণার মুহূর্ত। এই ক্ষত সারতে সময় লাগবে।’ তবে এই হার নয়, তিনি জয়গুলোকে মনে রাখতে চান। মেসির নিজের ভাষায়, ‘মনে রাখতে চাই সেই সব ম্যাচ, যেখানে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি, নিজেদের শেষ শক্তিটুকু উজাড় করে দিয়েছি।’ দেশবাসীকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি, ‘গোটা দেশের ভালোবাসা, এই দলের পরিশ্রম আর আত্মত্যাগ আমাদের […]

Home

দু'ধরনের মেঘের দাপট শহরে, প্রবল বৃষ্টিতে ভাসল দমদম-সল্টলেক

এই সময়: দমদম ১৫৪ মিলিমিটার, সল্টলেক ৫৮ মিমি অথচ মাত্র কয়েক কিলোমিটার দূরের আলিপুরে মাত্র ৫.৯ মিমি — সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির এমনই অনিয়মিত পরিসংখ্যান প্রকাশ করলেন আলিপুর হাওয়া অফিসের আবহবিদরা। তাঁরা জানাচ্ছেন, মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে বৃষ্টিপাতের এম‍ন বিরাট ফারাকের সম্ভাব্য কারণ মহানগরের আকাশে তৈরি হওয়া দু’ধরনের মেঘ। […]

Home

কিশোরের আচরণে হঠাৎ বদল? শৈশবের মানসিক ট্রমার ইঙ্গিত হতে পারে

কলকাতা: একসময় হাসিখুশি, প্রাণবন্ত যে শিশু, সে যদি হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়, অকারণে রেগে যায়, পরিবার-বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করে বা পড়াশোনায় আগ্রহ হারিয়ে… কলকাতা: একসময় হাসিখুশি, প্রাণবন্ত যে শিশু, সে যদি হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়, অকারণে রেগে যায়, পরিবার-বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করে বা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে সেটিকে শুধুই বয়ঃসন্ধির […]