ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট কোথায় পাবেন?
২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ জুলাই থেকে। স্টেডিয়ামে প্রবেশের জন্য ফিজ়িক্যাল টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন টিকিট বিক্রি শুরু মঙ্গলবার থেকে। BookMyShow অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে সকাল ১১টা থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত পাওয়া যাবে অফলাইন টিকিট। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ময়দান তাঁবুতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।