FIFA: বিশ্বকাপ বয়কটের পথে ৯৬ দেশ, ফিফার বিরুদ্ধে একজোট উয়েফা-কনকাকাফ! | 96 Nations Could Boycott FIFA World Cup as Concacaf Joins UEFA Against Infantino's Plan - 24 Ghanta Bangla News
Home

FIFA: বিশ্বকাপ বয়কটের পথে ৯৬ দেশ, ফিফার বিরুদ্ধে একজোট উয়েফা-কনকাকাফ! | 96 Nations Could Boycott FIFA World Cup as Concacaf Joins UEFA Against Infantino’s Plan

Spread the love

জিয়ান্নি ইনফান্তিনোImage Credit: Getty Images

কলকাতা: গতকালই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আর্থিক লাভের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল উয়েফা। তারা জানিয়েছিল, বিশ্বকাপের বেসরকারিকরন হলে তারা বিশ্বকাপসহ ফিফার কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। এবার একই সুরে সুর মেলাল উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। তারাও জানিয়েছে, এই প্রস্তাব তারা মানছে না। ফলে বড় ধাক্কা খেল ইনফান্তিনোর পরিকল্পনা। এদের এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো বড় দেশগুলির পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলিও বিশ্বকাপ বয়কট করতে পারে।

ইনফান্তিনো চান ফিফার একটি বাণিজ্যিক সংস্থা, যার নাম ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস বানাতে। এর ফলে বেসরকারি বিনিযোগকারীদের কাছে বিক্রি করতে চান ফিফাকে। এর ফলে ফিফার আয় হবে ২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এর বদলে ওই বিনিয়োগকারী সংস্থা ভবিষ্যতের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব, স্পনসরশিপ ও বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েও কথা বলতে পারবে। এই বিনিয়োগের পিছনে রয়েছেন মার্কিন ব্যবসায়ী জোশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের ভাই। ইনফান্তিনোর দাবি ছিল, এই পরিকল্পনা কার্যকর হলে ২০৩৭ সাল অবধি ফিফার ২১০টি সদস্য দেশের প্রতিটি ৮কোটি ডলারেরও বেশি অর্থ পাবে। ১৯ সেপ্টেম্বরের মধ্যে সদস্য দেশগুলিকে এই প্রস্তাবে ভোট দিতে বলা হয়েছিল।

এই পরিকল্পনাকে সমর্থন করেনি উয়েফা। তারা জানিয়েছে, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয় ফলে ফুটবলের বেসরকারিকরন সম্ভব নয়। কনকাকাফও ফিফার এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ফিফা সঠিক নিয়ম মেনে এই প্রসব দিচ্ছে না। আবার এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফাও এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, সব মহাদেশের সমর্থন ছাড়া এমন সিদ্ধান্ত সফল হওয়া সম্ভব নয়।

তাহলে ইউরোপের ৫৫টি ও আমেরিকার ৪১টি – মোট ৯৬টি দেশের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। এর ফলে আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনো আরও বিপাকে পড়লেন বলে আশা করছে ফুটবল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *