জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে ভোগান্তি বাড়ছে কলকাতা পুরসভায়
এই সময়: জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ আপাতত বন্ধ কলকাতায়। এই দুই গুরুত্বপূর্ণ নথির জন্য পেনশন, পাসপোর্ট, ব্যাঙ্কের লেনদেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো জরুরি বিষয়ে প্রভাব পড়তে শুরু করেছে। কবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে, তার কোনও সদুত্তর মিলছে না পুরসভার তরফে।
সব মিলিয়ে কলকাতা পুর এলাকায় ১৫ টি শ্মশান এবং একাধিক কবরস্থান রয়েছে। কোনও জায়গা থেকেই মিলছে না মৃত্যুর ডিজিটাল শংসাপত্র। শুধু তাই নয়, জন্মের ডিজিটাল শংসাপত্র নিয়েও একই সমস্যায় পড়েছেন কলকাতার বিভিন্ন প্রান্তের নাগরিকরা।