লাল নাকি নীল, ট্রেনের কোন কামরা বেশি নিরাপদ? জানুন এই রঙের রহস্য
লাল LHB কোচ কী?
লাল রঙের কোচগুলি হলো LHB (Linke Hofmann Busch) ডিজ়াইনের, যা জার্মান প্রযুক্তিতে তৈরি। এ গুলি স্টেইনলেস স্টিল দিয়ে নির্মিত হওয়ায় ওজনে হালকা, টেকসই এবং বেশি গতিতে চলার জন্য একদম আদর্শ। বর্তমানে রাজধানী, শতাব্দী, বন্দে ভারতের পাশাপাশি বহু এক্সপ্রেস ট্রেনেও LHB কোচ ব্যবহার করা হচ্ছে।