মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে প্রধান বিচারপতি নেই কেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
পাল্টা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, এই বিষয়টি প্রধানমন্ত্রীর উপর অনাস্থা পোষণের বিষয় নয়। বরং ব্যবস্থার নিরপেক্ষতার প্রশ্ন। বিচারপতিরা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না— বিষয়টা এমন নয়। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি হতে হবে। এখানে কি নিরপেক্ষতার প্রকাশ ঘটা জরুরি নয়? আমরা বলছি না যে, বাছাই কমিটিতে নিরপেক্ষতা নেই। আমরা শুধু বলতে চাইছি, এটা দৃশ্যমান হওয়াও জরুরি।’
তার প্রেক্ষিতে শুনানির শেষ পর্যায়ে কেন্দ্র এই মামলাটিকে বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আবেদন জানায়। মামলাকারীর আইনজীবীরা তার বিরোধিতাও করেন। তাঁদের যুক্তি, টানা ২০ দিন ধরে শুনানি চলার পরে এখন মামলাটি অন্য বেঞ্চে পাঠানোর দাবি তুলে শুনানি প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। যদিও সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। রায় স্থগিত রাখা হয়েছে।