ধসের কবলে মুম্বই-পুণে রুট, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন: জেনে নিন আপডেট - 24 Ghanta Bangla News
Home

ধসের কবলে মুম্বই-পুণে রুট, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন: জেনে নিন আপডেট

Spread the love

মুম্বই: ভারী বর্ষণ ও পাহাড়ের ধসে বিপর্যস্ত মুম্বই এবং পুণের সংযোগকারী প্রধান সড়ক ও রেল যোগাযোগ। সোমবার সকাল থেকেই মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে এবং পুরনো মুম্বই-পুণে হাইওয়ে-উভয়…

মুম্বই: ভারী বর্ষণ ও পাহাড়ের ধসে বিপর্যস্ত মুম্বই এবং পুণের সংযোগকারী প্রধান সড়ক ও রেল যোগাযোগ। সোমবার সকাল থেকেই মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে এবং পুরনো মুম্বই-পুণে হাইওয়ে-উভয় পথেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ধস এবং অবিরাম বৃষ্টির কারণে ঘাট সেকশনে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSRDC) দুই দিকেই যান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। (mumbai pune expressway landslide heavy rain)

মুম্বই ও পুণের মধ্যে সড়ক এবং রেল-দুই মাধ্যমেই যাতায়াত ব্যবস্থা কার্যত থমকে গিয়েছে। আবহাওয়া দফতরের অরেঞ্জ অ্যালার্টের জেরে মুম্বই, থানে, নভি মুম্বই এবং পালঘর জেলায় সোমবার স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

রেল পরিষেবায় বড় ধাক্কা

করজত এবং লোনাভালার মাঝে দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে ধসের জেরে রেল পরিষেবাও প্রবলভাবে ব্যাহত। ঠাকুরবাড়ি এবং মাঙ্কি হিল লুপ কেবিনের মাঝে আপ মেইন লাইনে মাটির স্তূপ জমে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সোমবারের জন্য নির্ধারিত ১৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে সেন্ট্রাল রেলওয়ে। বাতিল হওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে, ইন্দ্রায়ণী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, ডেকান এক্সপ্রেস, ডেকান কুইন, প্রগতি এক্সপ্রেস, সিংহগড় এক্সপ্রেস এবং ধুলে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। এছাড়া, রবিবার নির্ধারিত ৮টি ট্রেনকে দীর্ঘ ঘুরপথে চালানো হয়েছে।

প্রশাসনের সতর্কবার্তা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া এই রুটে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক কর্তারা। MSRDC-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মুম্বই-পুণে রুটে গাড়ি নিয়ে বেরনো ঝুঁকিপূর্ণ। রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সর্বশেষ সময়সূচী যেন অবশ্যই যাচাই করে নেওয়া হয়।

ঘাট সেকশনে এখন জোরকদমে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে আকাশভাঙা বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *