মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরির আঘাতে মৃত্যু ছেলের - 24 Ghanta Bangla News
Home

মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরির আঘাতে মৃত্যু ছেলের

Spread the love

চলছিল বাবা-মায়ের মধ্যে ঝগড়া। সেই ঝগড়ার সময় মাকে বাঁচাতে মৃত্যু হলো ছেলের। তাঁকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভয় (২৪)। এই খুনের ঘটনা ঘটছে মহারাষ্ট্রের থানে এলাকারউত্তর সাগরী থানার উত্তরানে। বৃহস্পতিবার ওই থানার আধিকারিক সুভাষচন্দ্র এন মারকাড জানিয়েছেন, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা হয় বিন্দেশকুমার সোনির। সেই সময়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন বিন্দেশকুমার বলে অভিযোগ। তখনই মাকে বাঁচাতে অভয় এগিয়ে এলে বিন্দেশকুমার তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *