পাখি দেখতে ঘুরে আসতে পারেন ভারতের এই ১০ হ্রদে

পাখি দেখতে ভালোবাসেন? ভারতের বেশ কিছু হ্রদ শীত এলেই হয়ে ওঠে পরিযায়ী পাখিদের ঠিকানা। রইল এমনই ১০ হ্রদের খোঁজ।

চিল্কা হ্রদ, ওডিশা
শীতে চিল্কায় ভিড় করে অসংখ্য পরিযায়ী পাখি। ফ্লেমিঙ্গো, হাঁস, গিজ়-সহ নানা প্রজাতির পাখি দেখা যায় এখানে।

লোকটাক হ্রদ, মণিপুর
ভাসমান ‘ফুমদি’-র জন্য বিখ্যাত লোকটাক। হ্রদ ও তার আশপাশে নানা প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখির দেখা মেলে।

সম্ভর হ্রদ, রাজস্থান
ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর। শীতকালে ফ্লেমিঙ্গোর ঝাঁক সম্ভরের অন্যতম বড় আকর্ষণ।

পুলিকট হ্রদ, অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু
ফ্লেমিঙ্গো-সহ বহু পরিযায়ী পাখির ঠিকানা পুলিকট। শীতে পাখি দেখার জন্য জনপ্রিয় এই হ্রদ।

কোলেরু হ্রদ, অন্ধ্রপ্রদেশ
পেলিক্যান, পেইন্টেড স্টর্ক-সহ নানা পাখি দেখা যায় কোলেরুতে। এটি ভারতের গুরুত্বপূর্ণ রামসার বা জলাভূমিগুলির একটি।

নল সরোবর, গুজরাট
শীত এলেই ফ্লেমিঙ্গো, পেলিক্যান ও নানা প্রজাতির হাঁসে ভরে ওঠে নল সরোবর।

দীপোর বিল, অসম
গুয়াহাটির কাছের এই জলাভূমি স্থানীয় ও পরিযায়ী পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।

পং ড্যাম হ্রদ, হিমাচল প্রদেশ
পাহাড়ঘেরা হ্রদে শীতকালে ভিড় করে নানা পরিযায়ী পাখি। তাই পাখি ও পাহাড়—দুইয়ের জন্যই জনপ্রিয় এই লেকগুলি।