আগেরবার কান ছুঁয়ে গিয়েছে গুলি, এবার ট্রাম্পের পার্টি মিটিংয়ের সামনে AK-47 নিয়ে ধরা পড়ল বন্দুকবাজ - Bengali News | After Assassination Attempt on Donald Trump, Man Arrested with AK 47 near Republican Party Meeting - 24 Ghanta Bangla News
Home

আগেরবার কান ছুঁয়ে গিয়েছে গুলি, এবার ট্রাম্পের পার্টি মিটিংয়ের সামনে AK-47 নিয়ে ধরা পড়ল বন্দুকবাজ – Bengali News | After Assassination Attempt on Donald Trump, Man Arrested with AK 47 near Republican Party Meeting

ওয়াশিংটন: দিন কয়েক আগেই মৃত্যুর মুখ থেকে ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে চলেছিল গুলি। কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে সেই গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাম্পের সভার সামনে হাজির বন্দুকবাজ। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের সামনে থেকে আটক করা হল এক সন্দেহভাজন ব্যক্তিকে। ধৃতের কাছে এক-৪৭ বন্দুক ছিল বলেই জানা গিয়েছে।

মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিলউকিতে রিপাবলিকান কনভেনশন চলছে। সেখান থেকেই এক বন্দুকবাজকে আটক করা হয়েছে। স্কি মাস্ক পরে এসেছিল সন্দেহভাজন ওই ব্যক্তি। তাঁর ব্যাকপ্যাকে একে-৪৭ পিস্তল এবং গুলি ভর্তি ম্যাগাজিন ছিল।

ক্যাপিটল পুলিশেরই প্রথমে নজরে আসে ওই সন্দেহভাজন ব্যক্তি। তাঁর স্কি মাস্ক ও পিঠের বিশাল ব্যাকপ্যাক দেখেই সন্দেহ জাগে। রাস্তায় ইতি-উতি ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্যে অসঙ্গতি মিলতেই তল্লাশি চালানো হয়। এরপরই ব্যাগ থেকে একে-৪৭ উদ্ধার করা হয়।  অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই, শনিবার পেনসিলভেনিয়ায় ২০ বছরের এক যুবক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্টেজ থেকে নামিয়ে আনা হয়। ম্যাথু ক্রুকস নামক ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।

হামলার পরও প্রচার থামাননি ট্রাম্প। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *