সন্দেহভাজন গ্রেপ্তারে রেনেসাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কী বলছেন স্থানীয়রা?
বর্ধমানের রেনেসাঁ হাউজ়িং থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করার পরে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ভাড়াটিয়াদের নথিপত্র যথাযথভাবে যাচাই করে ফ্ল্যাট ভাড়া দেওয়া উচিত। প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবেদনও জানিয়েছেন বাসিন্দারা।