Voter Card: ভোটার কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, রাখুন ডিজিটাল কপি, কীভাবে ডাউনলোড করবেন? – Bengali News | Voter Card: Need Digital Voter Card? How to download E Epic, Know Step by Step Process
নয়া দিল্লি: এসআইআর শুরু হতেই ঘুম উড়েছে অনেকের। এখন অনেকে হাতড়াচ্ছেন ভোটার কার্ড খুঁজতে। কারোর ভোটার কার্ডের অবস্থা খারাপ, কেউ তো ভোটার কার্ডই হারিয়ে ফেলেছেন। যদি কেউ ভোটার কার্ড হারিয়ে ফেলেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এখন রেজিস্টার্ড ভোটাররা তাদের ভোটার কার্ডের ডিজিটাল ভার্সনও ডাউনলোড করতে পারেন। এর জন্য কোনও ঝামেলাও পোহাতে হবে না। মাত্র কয়েক ক্লিকেই ই-এপিক (e-EPIC) ডাউনলোড করতে পারবেন।
ই-এপিক হল ইলেকট্রনিক ভোটার আইডি, যা পরিচয় ও ঠিকানার প্রমাণ। আপনি এই ডিজিটাল ভোটার কার্ড মোবাইল, ল্যাপটপ বা ক্লাউড ড্রাইভে সংগ্রহ করে রাখতে পারেন। এমনকী এটা প্রিন্টও করে রাখতে পারেন। কোথাও ভোটার কার্ডের প্রয়োজন হলে, এই ডিজিটাল কার্ড দেখানো যাবে।
কীভাবে ই-এপিক ডাউনলোড করবেন?
- প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপে ক্লিক করতে হবে।
- এরপরে ই-এপিক ডাউনলোড (e-EPIC Download) অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার এপিক নম্বর (EPIC number) বা ফর্ম রেফারেন্স নম্বর দিতে হবে।
- এরপরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি দিতে হবে।
- ওটিপি দিলেই বেরিয়ে আসবে ডিজিটাল স্বাক্ষর করা ই-এপিক।
এই কার্ড ডাউনলোড করা থাকলে, সবসময় আসল ভোটার কার্ড সঙ্গে নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না।