মাটির ওপর দিয়ে যাবে মেট্রো! দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু - 24 Ghanta Bangla News
Home

মাটির ওপর দিয়ে যাবে মেট্রো! দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু

Spread the love

শুক্রবার শুরু হল দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা (Metro Railway)। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রাইটস’ শুরু করল এই সমীক্ষা। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা হবে। তারপর তৈরি হবে ডিপিআর…

kolkata-metro-fine-rules

শুক্রবার শুরু হল দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা (Metro Railway)। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রাইটস’ শুরু করল এই সমীক্ষা। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা হবে। তারপর তৈরি হবে ডিপিআর বা ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট। (Durgapur Asansol Metro Railway Survey)

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে যে দুর্গাপুর-আসানসোলে মেট্রোপথ যাবে মাটির ওপর দিয়ে। অপর দিকে, শুরু হতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো পরিষেবা। এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকারের প্রথম আর্থিক বাজেটে।

সম্প্রতি, এই প্রকল্প নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “আসানসোল ও দুর্গাপুরকে ‘স্মার্ট সিটি’হিসেবে গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে এদের ‘মেগা সিটি’তে রূপান্তর করার যে প্রচেষ্টা আমাদের চলছে, এই উদ্যোগ তারই অংশ।”

এই প্রকল্পের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের মধ্যে দূরত্ব ও যাতায়াতের সময় কমবে। এই মর্মে মন্ত্রী বলেন, “বর্তমানে দুটি শহরের মধ্যে ট্রেনযোগে যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট এবং সড়কপথে ৩৫ থেকে ৪০ মিনিট। তাই এই অঞ্চলে একটি আধুনিক ‘মাস র্যা পিড ট্রানজিট সিস্টেম’ গড়ে তুলতে সরকার অত্যন্ত আন্তরিক।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *