ভদ্রেশ্বরের কাছে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইন - 24 Ghanta Bangla News
Home

ভদ্রেশ্বরের কাছে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইন

Spread the love

ভদ্রেশ্বর: সকালের ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন লাইনে বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। ভদ্রেশ্বরের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন হঠাৎই…

ভদ্রেশ্বর: সকালের ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন লাইনে বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। ভদ্রেশ্বরের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন হঠাৎই লাইনচ্যুত হয়ে যাওয়ায় ওই শাখায় ট্রেন চলাচল তীব্রভাবে ব্যাহত হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ব্যান্ডেলগামী একটি মালগাড়ির ইঞ্জিন আচমকাই লাইনচ্যুত (বেলাইন) হয়ে যায়। এই ঘটনার জেরে আপ লাইন এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে শুধুমাত্র একটি ডাউন লাইনের ওপর নির্ভর করে অত্যন্ত সীমিত আকারে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

অফিস টাইম হওয়ায় এই আকস্মিক বিঘ্ন ঘটায় হাওড়া ও বর্ধমান শাখায় যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়েছেন। বহু দূরপাল্লার ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিনটিকে সরানোর এবং আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

২০২৮ থেকে রাজ্যের স্কুলে নতুন সিলেবাস, NEP 2020 অনুযায়ী বড় পরিবর্তন

পরপর পাঁচ দিন চরম দুর্যোগের পূর্বাভাস, কোন জেলাগুলিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *