বাংলা নন-ফিকশনের সঞ্চালক হয়ে ফিরছেন অঙ্কুশ? কোথায় দেখা যেতে পারে... | Ankush Hazra will be seen as an anchor of a new non fiction show - 24 Ghanta Bangla News
Home

বাংলা নন-ফিকশনের সঞ্চালক হয়ে ফিরছেন অঙ্কুশ? কোথায় দেখা যেতে পারে… | Ankush Hazra will be seen as an anchor of a new non fiction show

Spread the love

বাংলার একটি বিনোদন চ্যানেল চমকপ্রদ কিছু নন-ফিকশন নিয়ে আসছে। টলিপাড়ায় চর্চা, তারকাদের এবার রান্নার প্রতিযোগিতায় মেতে ওঠার পালা। রাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবার তৈরি হচ্ছে এই নন-ফিকশন। সঞ্চালনা করার জন্য প্রস্তাব গিয়েছে অঙ্কুশ হাজরার কাছে। অঙ্কুশ এর আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালনা করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। নন-ফিকশন শো-এ এই নায়ক বরাবর নজর কেড়ে নেন।

তাই এমন চর্চা সত্যি হলে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়তে পারে। যেসব তারকারা এই শো-এ থাকতে পারেন বলে খবর, তা শুনেও তাক লেগে যাওয়ার জোগাড়। সৌরভ দাস, দর্শনা বণিক, সৌমিতৃষা কুণ্ডু, ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজের সঙ্গে দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছে এই শোয়ের অংশ হওয়ার জন্য প্রস্তাব গিয়েছে বলে খবর। প্রাথমিক পর্যায়ের কথাবার্তা এগিয়ে গিয়েছে। এর মধ্যে কে-কে থাকবেন, তা চূড়ান্ত নয়। অগাস্টে তারকারা এই নন-ফিকশনের শুটিং শুরু করে দেবেন বলে খবর।

এদিকে অগাস্টের শেষ থেকে শুরু হচ্ছে বিগ বস। সেখানে কোন-কোন তারকা থাকবেন, তা নিয়ে জল্পনা চলছে। স্টার জলসা চ্যানেলে যেমন বিগ বস দেখা যাবে, তেমনই জি বাংলায় চলছে ‘দাদাগিরি’। এরই মধ্যে অন্য একটি বিনোদন চ্যানেলের নতুন নন-ফিকশন এলে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

নন-ফিকশনের সঞ্চালক হিসাবে নায়ক-নায়িকাদের নিয়মিত দেখা যায়। কোন নন-ফিকশন কত রেটিং দিচ্ছে, তা নিয়ে চর্চা হয়। কিছু বছর ধরে, বাংলা টেলিভিশনে নন-ফিকশনের সংখ্যা কমে গিয়েছিল। তবে এই বছর বেশ কিছু নতুন নন-ফিকশন যোগ হবে, তা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *