পূর্ব ভারতে প্রথম TCS AI সেন্টার চালু, কলকাতার HIT-এ বিশেষ প্রশিক্ষণ - 24 Ghanta Bangla News
Home

পূর্ব ভারতে প্রথম TCS AI সেন্টার চালু, কলকাতার HIT-এ বিশেষ প্রশিক্ষণ

Spread the love

কলকাতা: পূর্ব ভারতে প্রথম টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS)-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেন্টার অফ এক্সেলেন্স চালু হল কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (HITK)-তে। শুক্রবার এই কেন্দ্রের…

কলকাতা: পূর্ব ভারতে প্রথম টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS)-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেন্টার অফ এক্সেলেন্স চালু হল কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (HITK)-তে। শুক্রবার এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। পাশাপাশি, IIEST শিবপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়েও একই ধরনের AI সেন্টার গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে।

শিল্প ও শিক্ষাক্ষেত্রের যৌথ উদ্যোগে তৈরি এই সেন্টারে শিক্ষার্থীদের AI-ভিত্তিক বাস্তবসম্মত প্রযুক্তিগত সমাধান তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে।

TCS-এর অ্যাকাডেমিক অ্যালায়েন্সেস গ্রুপের প্রধান কে এম সুচীন্দ্রন জানান, দেশের অগ্রাধিকারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের AI সেন্টার গড়ে তোলা হচ্ছে। চলতি বছরে দেশজুড়ে ৫০টি সেন্টার অফ এক্সেলেন্স চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ আরও মজবুত হবে। শিক্ষার্থী ও শিক্ষকরা বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, নতুন প্রযুক্তি এবং আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন। হেরিটেজ ইনস্টিটিউট এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দিয়েছে, আর TCS-এর বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও মেন্টরশিপ দেবেন।

Also Read | তিনটি মার্কশিটই জাল! NEET পরীক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের

প্রথম পর্যায়ে শুধুমাত্র হেরিটেজ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। পরে TCS-এর অগ্রাধিকারপ্রাপ্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীদের জন্যও এই কেন্দ্র খুলে দেওয়া হবে।

TCS পূর্ব ভারতের অ্যাকাডেমিক অ্যালায়েন্সেসের আঞ্চলিক প্রধান সৌভিক দাস জানান, এই সহযোগিতার আওতায় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, শিল্পের চাহিদা অনুযায়ী ফাইনাল ইয়ার ক্যাপস্টোন প্রজেক্টের যৌথ তত্ত্বাবধান, TCS-নির্মিত নতুন AI-ভিত্তিক ইলেকটিভ কোর্স এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষায় AI-এর ভূমিকা নিয়ে যৌথ সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।

Also Read | ১৮ না হলেই কি সাত খুন মাফ! NEET আন্দোলন নিয়ে আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দিলীপের

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ভাইস-চেয়ারপার্সন বিক্রম স্বরূপ বলেন, এই অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীরা লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্ট, উন্নত গবেষণার সুযোগ এবং TCS-এর বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের একটি বিশেষ ব্যাচকে এই AI সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *