Virat Kohli and Anushka Sharma: বিজ্ঞাপনের সেটে আলাপ, থেকে ৮ বছরের দাম্পত্য জীবন! বিরুষ্কার সম্পর্কের গল্প জানেন? | Virat Kohli Anushka Sharma Relationship Timeline, How They Met and Overcame Trolls - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli and Anushka Sharma: বিজ্ঞাপনের সেটে আলাপ, থেকে ৮ বছরের দাম্পত্য জীবন! বিরুষ্কার সম্পর্কের গল্প জানেন? | Virat Kohli Anushka Sharma Relationship Timeline, How They Met and Overcame Trolls

Spread the love

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাImage Credit: Getty Images

কলকাতা : আজ তাঁরা দেশের অন্যতম তারকা দম্পতি। একজন ক্রিকেটের সুপারস্টার, অন্যজন বলিউডের সফল অভিনেত্রী। কিন্তু এই তারকা দম্পতি অর্থাৎ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রথম আলাপ কিভাবে জানেন? কিভাবে আজ তাঁরা দেশের অন্যতম চর্চিত দম্পতির মধ্যে একজন হয়ে উঠলেন?

সালটা ২০১৩, একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রথমবার মুখোমুখি হন কোহলি ও অনুষ্কা। ততদিনে বিরাট ভারতীয় দলে নিয়মিত মুখ। খেলে ফেলেছেন বেশ কিছু বিখ্যাত ইনিংস। অন্যদিকে, অনুষ্কা ততদিনে শাহরুখ থেকে রণবীর সিং – অনেকের সঙ্গেই জুটি বেঁধে ফেলেছেন। এমন অবস্থায় দেখা হয় এঁদের। পরে এক সাক্ষাৎকারে কোহলি জানান, প্রথমে অনুষ্কার সঙ্গে দেখা করার আগে তিনি খুব নার্ভাস ছিলেন। সেই নার্ভাসনেস কাটাতে তিনি একটি মজার কথা বলেছিলেন। অনুষ্কাকে দেখে বিরাট বলেন,”এর থেকেও উঁচু হিল ছিল না?” জবাবে অনুষ্কা অবাক হয়ে জিজ্ঞেস করেন,”এক্সকিউজ মি?” তখনই বিরাট বুঝতে পারেন, তাঁর এই মজাটি অনুষ্কা ভাল চোখে নেননি। পরে বিরাট বলেন, এই অবস্থায় তিনি অস্বস্তিতে পড়ে যান।

২০১৪ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা। মাঠে বিরাট ভাল খেললে যেমন প্রশংসা হত, তেমন খারাপ খেললে অনেকেই দোষ চাপাতেন অনুষ্কার উপর। বিশেষত, ২০১৫ সালে বিশ্বকাপ সেমিফাইনালে মাত্র ১ রানে কোহলি আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ন ট্রোল করা হয় অনুষ্কাকে। এমনকি তাঁকে অপয়া বলেও কটাক্ষ করা হয়। এই ঘটনার পর বিরাট প্রকাশ্যে অনুষ্কার পাশে দাঁড়ান। তিনি বলেন, একজন ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর ব্যক্তিগত জীবনের কাউকে দোষ দেওয়া লজ্জাজনক।

সব বাধা, বিতর্কের পর অবশেষে ২০১৭ সালে ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে – ভামিকা ও অকায়। যদিও বিয়ের পর একমাত্র ২০১৮ সালে শাহরুখের সঙ্গে জিরো নামে একটি সিনেমা করার পর আর কোনও সিনেমা করেননি অনুষ্কা। একমাত্র ২০২২ সালে ‘কালা’ নামক ওয়েব সিরিজে তাঁর একটি ক্যামিও অংশ ছাড়া আর কোনও সিনেমায় দেখা যায়নি বিরাট-পত্নীকে। অন্যদিকে কোহলিও এখন একমাত্র দেশের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটই খেলেন। আইপিএলে সদ্যই তাঁর দল আরসিবি পরপর দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে তাঁদের দাম্পত্য জীবন প্রমাণ করে, ক্রিকেটের ভাষায় দু’জনের মধ্যে পার্টনারশিপ ভাল থাকলে সম্পর্ক ঠিক থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *