৬৫৭ কিমি রেঞ্জ, মাত্র ২২ মিনিটে ৮০% চার্জ
কী কী ভেরিয়েন্ট রয়েছে এই গাড়িতে?
Mercedes-Benz নতুন GLA Electric-কে তিনটি ভেরিয়েন্ট বাজারে এনেছে—GLA 250, GLA 250+ এবং GLA 350। প্রতিটি ভ্যারিয়েন্টের ব্যাটারি, শক্তি এবং রেঞ্জে রয়েছে পার্থক্য, যাতে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিতে পারেন।
GLA 250, GLA 250+ ও GLA 350-এর মধ্যে পার্থক্য
বেস ভ্যারিয়েন্ট GLA 250-এ রয়েছে ৫৮kWh LFP ব্যাটারি এবং একটি রিয়ার-মাউন্টেড ইলেকট্রিক মোটর, যা ২২৪ হর্সপাওয়ার এবং ৩৩৫Nm টর্ক উৎপন্ন করে। একবার চার্জে এটি সর্বোচ্চ ৪৪৭ কিলোমিটার চলতে পারে।
মিড-স্পেক GLA 250+-এ রয়েছে বড় ৮৫kWh ব্যাটারি, যা ২৭২ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এই ভেরিয়েন্ট একবার চার্জে ৬৫৭ কিলোমিটার (WLTP) পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংস্থা।
অন্যদিকে টপ-স্পেক GLA 350-এ রয়েছে ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভ (AWD) ব্যবস্থা। এটি ৩৫৪ হর্সপাওয়ার এবং ৫১৫Nm টর্ক উৎপন্ন করে। মাত্র ৫.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। তবে অতিরিক্ত শক্তির কারণে এর রেঞ্জ সামান্য কমে ৬৪৩ কিলোমিটার হয়েছে।
তিনটি ভ্যারিয়েন্টেরই সর্বোচ্চ গতি ২১০ কিমি/ঘণ্টা এবং সবকটিতেই Mercedes-Benz-এর নতুন ৮০০-ভোল্ট ইলেকট্রিক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।