Suvendu Adhikari | সরকারি স্কুলে তিন বছর পরে কম্পোজিট গ্রান্টে টাকা বরাদ্দ
নবান্ন থেকে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির জন্য কম্পোজিট গ্রান্ট বাবদ ২৯৬.৬৪ কোটি টাকা বিতরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ৮০,৩৭৫টি বিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে RTGS- মাধ্যমে ইতিমধ্যেই এই অর্থ পৌঁছে গিয়েছে। দীর্ঘ তিন বছর ধরে এই অনুদান বন্ধ থাকার জন্য তিনি আগের সরকারের নীতিকে দায়ী করেন।