সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে দরাদরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! - 24 Ghanta Bangla News
Home

সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে দরাদরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান!

Spread the love

নিজের চেয়ারে বসে সরকারি প্রকাল্পের কাটমানি নিয়ে দরাদরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভিডিয়ো প্রকাশ করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো প্রকাশ করে শুভেন্দুবাবু দাবি করেছেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা সাব মার্সিবল পাম্প বসানোর কাজে ১০ শতাংশ কাটমানি দাবি করেছেন। এব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন –সাত মাস লাগল! আরজি করের নির্যাতিতার ডেথ সার্টিফিকেট পেল পরিবার

আরও পড়ুন –জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতে বাম সরকারের আইন বাতিল করতে বিল আনলেন মমতা

আরও পড়ুন –বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকাকে কোপালেন জামাইবাবু

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘তৃণমূলের নেতা থেকে কর্মী কাটমানি খাওয়ায় সিদ্ধহস্ত। বিজেপির পক্ষ থেকে আমরা বরাবর তথ্য দিয়ে বলে এসেছি যে সরকারি প্রকল্পে তৃণমূলের নেতা কর্মীদের কাটমানি না দিলে কোনোও কাজ হয় না। এই ভিডিওটি আরো একবার আমাদের কথার সত্যতার প্রমান করলো। গলসি ১ নং ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জলপ্রকল্পের বৈদ্যুতিক ভূ-গর্ভস্থ পাম্প বসাতে ১০ শতাংশ কাটমানির দাবি করেন। ঠিকাদারটি তৎক্ষণাৎ ২ শতাংশ হিসাবে ৫০০০ টাকা কাটমানি দিলে রাজি হলেও তা নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। তিনি বলেন মূল কাজের টাকার অংকের হিসেবে (দেড় লক্ষ টাকা) ১০ শতংশ হারে তার টাকা লাগবে, অত কম টাকায় হবে না, অন্যান্যরা তাই দেয়।’

শুভেন্দু অধিকারীর দাবি, ‘মমতা ব্যানার্জীর রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের প্রতিটি দপ্তরই এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, যেখানে কাটমানি বা ঘুষ না দিলে ঠিকাদারেরা কোনো কাজ পাবেন না। ফলে কাটমানি দিয়েই তাদের কাজ করতে হচ্ছে, আর বরাদ্দ কমে যাওয়ায় কাজের মান ও খারাপ হচ্ছে।’

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *