ডেঙ্গির বিরল রূপ, মৃত্যুর দুয়ার থেকে ফিরল দু’বছরের খুদে - 24 Ghanta Bangla News
Home

ডেঙ্গির বিরল রূপ, মৃত্যুর দুয়ার থেকে ফিরল দু’বছরের খুদে

Spread the love

প্রথমে ছিল সাধারণ জ্বর। তার পর যেন ঘণ্টার কাঁটা ঘুরতেই শুরু হয় মৃত্যুর সঙ্গে দৌড়। বার বার খিঁচুনি আর জ্ঞান হারানোর পাশাপাশি মস্তিষ্ক, হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। চিকিৎসকদের কাছেও তখন প্রতিটি মিনিট ছিল লড়াইয়ের। কারণ, সোনারপুরের ২৬ মাসের ঋত্বিক মণ্ডলকে কাবু করেছিল ডেঙ্গির এমন এক বিরল ও প্রাণঘাতী রূপ, যার মুখোমুখি চিকিৎসকদেরও সচরাচর হতে হয় না। চিকিৎসকরা জানাচ্ছেন, পেডিয়াট্রিক আইসিইউ (পিকু)-তে গত ৫ জুলাই ভর্তির সময়েই তাঁরা বুঝে গিয়েছিলেন, ওই শিশু অ্যাকিউট এনকেফালাইটিক সিনড্রোমে আক্রান্ত। কিন্তু নেপথ্যের সংক্রমণটা ধরা পড়ছিল না। গোড়ায় ডেঙ্গির কথা ভাবেনওনি ডাক্তাররা। শেষে অবশ্য ডেঙ্গি এনএস-১ পজ়িটিভ আসে রক্ত পরীক্ষায়। এবং ঋত্বিক আক্রান্ত হয় ডেঙ্গি শক সিনড্রোমে। রক্তচাপ দ্রুত কমতে থাকে, রক্তবাহিকা থেকে তরল প্লাজ়মা লিক করায় ফুসফুসের চার পাশে ও পেটে জল জমতে শুরু করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *