Sawan Vastu plants for home: শ্রাবণে বাড়ির এই কোণে পুঁতুন বিশেষ গাছ! শিবের কৃপায় ভালো থাকবে সন্তান ও পরিবার | Bring Home These 5 Lucky Plants in Sawan for Peace and Prosperity - 24 Ghanta Bangla News
Home

Sawan Vastu plants for home: শ্রাবণে বাড়ির এই কোণে পুঁতুন বিশেষ গাছ! শিবের কৃপায় ভালো থাকবে সন্তান ও পরিবার | Bring Home These 5 Lucky Plants in Sawan for Peace and Prosperity

Spread the love

শ্রাবণ মাস (Sawan Month) মানেই কি শুধু উপোস করে শিবের মাথায় জল ঢালা? একেবারেই নয়! পৌরাণিক কাহিনি বলে, সমুদ্র মন্থনের সেই মারাত্মক বিষ নিজের গলায় ধারণ করে বিশ্ব সংসারকে বাঁচিয়েছিলেন মহাদেব। বিষের তীব্র জ্বালায় যখন তাঁর কণ্ঠ লাল হয়ে যাচ্ছিল, তখন সমস্ত দেবতারা ঘটি ঘটি ঠান্ডা জল আর গঙ্গাধারা ঢেলে শান্ত করেছিলেন ভোলেনাথকে। সেই স্বস্তির সময়টি ছিল এই শ্রাবণ মাস। বিশ্বাস করা হয়, এই সময় তিনি মর্ত্যেই বাস করেন আর ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করেন।

তবে শুধু জল ঢাললেই চলবে না, এই সময় প্রকৃতিও নতুন রূপ নেয়। শাস্ত্রীয় বিশেষজ্ঞদের মতে শ্রাবণে শিবের কৃপা আর বাস্তুর ম্যাজিক একসঙ্গে পেতে ঘরের আশেপাশে ৫টি বিশেষ গাছ লাগানো অত্যন্ত শুভ। এতে মন শান্ত হয়, পরিবারের সবাই সুস্থ থাকে আর ভাগ্যের বন্ধ দরজাও খুলে যায়।

সংসারে সুখ-শান্তি ফেরাতে শ্রাবণ মাসে কোন কোন গাছ লাগানো দরকার, জেনে নিন:

১. তুলসী গাছ:

বাঙালির ঘরে ঘরে তুলসী গাছে জল দেওয়ার রেওয়াজ বহু পুরনো। তবে শ্রাবণ বা কার্তিক মাসে এই গাছ লাগানো সবচেয়ে ভালো। একে ঘরের একদম মাঝখানে বা উঠোনে রাখুন। এতে সংসারের অশান্তি কমে, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে গাছটি প্রদক্ষিণ করলে পজিটিভ শক্তি বাড়ে। আর প্রতিদিন সকালে খালি পেটে একটা করে তুলসী পাতা খেলে বুদ্ধি বাড়ে, এবং বাচ্চাদের অনেক শারীরিক সমস্যাও দূর হয়।

২. কলা গাছ:

শ্রাবণের যেকোনও বৃহস্পতিবার বা একাদশী তিথিতে কলা গাছ লাগানো খুব শুভ। তবে মনে রাখবেন, কলা গাছ কখনও বাড়ির সামনে লাগাবেন না, সবসময় পেছন দিকে রাখবেন। নিয়ম করে জল দিলে আর পুজো করলে বিয়ের বাধা কেটে যায়। যাদের কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ দুর্বল, তাদের ভাগ্যও বদলে যায় নিমেষে।

৩. ডালিম বা বেদানা গাছ:

বাড়ির একদম দরজার সামনে না রেখে একটু পাশে বা সামান্য দূরে একটা ডালিম গাছ লাগিয়ে দিন। এটি ঘরকে যেকোনও কুনজর বা খারাপ নজর থেকে আগলে রাখে। জীবন যদি খুব সমস্যায় ঘিরে থাকে, তবে ডালিমের ফুল মধুতে ডুবিয়ে জলে ভাসিয়ে দিন, সব বাধা কেটে যাবে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।

৪. শমী গাছ:

শনিদেবের কৃপা পেতে আর জীবনের সব বাধা কাটাতে শমী গাছের তুলনা হয় না। শ্রাবণের যেকোনও শনিবারে সন্ধেবেলা বাড়ির মূল দরজার বাঁ দিকে এই গাছ রাখুন। প্রতি শনিবারে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সংসারে টাকা-পয়সার অভাব দূর হয় এবং বাধা কাটতে থাকে।

৫. অশ্বত্থ গাছ:

এই গাছ খুব পবিত্র হলেও ভুলেও কখনও ঘরের ভেতরে লাগাবেন না। সবসময় ঘরের বাইরে, রাস্তার পাশে বা ফাঁকা জায়গায় অশ্বত্থ গাছ লাগানো উচিত। শ্রাবণের যেকোনও বৃহস্পতিবার এটি লাগাতে পারেন। অশ্বত্থ গাছের পুজো করলে সন্তানদের নিয়ে নানা দুশ্চিন্তা দূর হয়। আর শনিবারে এই গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির দশা কেটে শান্ত মেলে।

বিশেষ দ্রষ্টব্য: এখানে দেওয়া সমস্ত তথ্য প্রচলিত লোকবিশ্বাস, পৌরাণিক কাহিনি এবং সাধারণ তথ্যের ওপর ভিত্তি করে লেখা। এটি কোনও বৈজ্ঞানিক বা চিকিৎসাগত প্রমাণ নয়। যেকোনো ধর্মীয় আচার বা বাস্তু পরামর্শ মেনে চলার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়াই বাঞ্ছনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *