BSF: BSF-এর পোশাকে কারা ওরা? আসল তথ্য ফাঁস করল BSF-ই – Bengali News | BSF seized cow from india bangladesh border
বড় পর্দা ফাঁস করল বিএসএফImage Credit source: Tv9 Bangla
মালদহ: পাচার ঠেকাতে সদা-সতর্ক বিএসএফ। পাচারকারীদের বারবার পর্যুদস্ত করছেন তাঁরা। সেই কারণে এবার বিএসএফ-এরই উর্দি গায়ে পরে নিল পাচারকারীরা। কিন্তু লাভ না এরপরও! গ্রেফতার করা হল তিনজন। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটালিয়ন, বিওপি পন্নাপুরে এক চাঞ্চল্যকর চক্রান্তের পর্দা ফাঁস করলেন জওয়ানরা। জানা যাচ্ছে, বিএসএফের পোশাক পরে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করছিল তারা। অভিযুক্তের কাছে অস্ত্র সহ ২টি তলোয়ার, ১টি ছুরি ও একটি নকল প্লাস্টিকের বন্দুক-সহ ধরা পড়েছে। জানা যাচ্ছে, ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোপন সূত্রের ভিত্তিতে, বিএসএফে-র একটি বিশেষ টহলকারী দল বনপাহাড় গ্রামে অভিযান চালায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হলে, বিএসএফ সদস্যরা দ্রুত তৎপর হয়ে এলাকাটি ঘিরে ফেলে। পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও, তাদের ধাওয়া করে তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযোগ, বিএসএফকে ফাঁকি দিয়ে পশু পাচার করার জন্য তারা বাহিনীর পোশাকের অপব্যবহার করছিল।জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত শিমলা ও মালাঞ্চা গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে ২টি ছোট আকারের মহিষ উদ্ধার করা হয়েছে। এছাড়া, তিন পাচারকারীকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
