সানগ্লাস পরে শিবের আরাধনা? কটাক্ষে জেরবার ভূমি

তারকাদের জীবনের সঙ্গে ট্রোল ওতপ্রোত ভাবে জড়িয়ে। এ বার সেই তালিকায় ভূমি পেডনেকর।

এক পা এ দিক ও দিক হতেই আর রক্ষে নেই। বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজেই জড়িয়েছেন সমস্যায়।

যে ছবিতে দেখা গিয়েছে শিবলিঙ্গে জল নিবেদন করতে দেখা যায়। তবে চর্চার কারণ ভূমির লুক।

কালো টপ, ডেনিম, সানগ্লাস পরে শিবলিঙ্গে জল ঢালতে দেখা যাচ্ছে ভূমিকে।

নেটদুনিয়ার একাংশের দাবি, মূলত তাঁর সানগ্লাস পরা নিয়েই। পুজোর সময়ে কেন রোদচশমা পরে তিনি?

কেউ লিখেছেন, ‘পুজো করতে এসে এমন সানগ্লাস পরার কী দরকার ছিল তোমার?’

কটাক্ষ করে কেউ আবার বলেছেন, ‘মন্দিরে এসেছেন ভগবানের পুজো করতে নাকি ক্যামেরায় পোজ় দিতে?’

সমালোচনার মাঝেও নিজের পোস্টে আধ্যাত্মিক বার্তা দিয়েছেন ভূমি। অভিনেত্রী লেখেন, ‘শ্রাবণের এই পবিত্র সূচনায় আমি ঈশ্বরের কাছে সহজ জীবন চাই না।’

তিনি আরও লেখেন, ‘প্রতিটি পরিস্থিতিতে মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকার শক্তি চাই। হর হর মহাদেব!’