কৃষক নেতার সঙ্গে কথা সিজেপির, নতুন অঙ্ক?
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
মেডিক্যাল প্রবেশিকা (নিট)–এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন হইচই ফেলে দিয়েছিল পুরো দেশে৷ বিক্ষোভকারীদের দাবি মেনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ এই পরিস্থিতিতে যুদ্ধজয়ের রেশের মধ্যেই জানা গেল কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা৷