Panihati: ‘একটু খেলা দেখে আসছি…’, সেই যে বাড়ি থেকে বেরলেন, আর ফেরা হল না সুভাষের - 24 Ghanta Bangla News
Home

Panihati: ‘একটু খেলা দেখে আসছি…’, সেই যে বাড়ি থেকে বেরলেন, আর ফেরা হল না সুভাষের

Spread the love

Panihati: ‘একটু খেলা দেখে আসছি…’, সেই যে বাড়ি থেকে বেরলেন, আর ফেরা হল না সুভাষের

পানিহাটি: ভোটের আবহে পানিহাটিতে উদ্ধার দেহ। যা ঘিরে রীতিমতো হইহট্টগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, পানিহাটি পৌরসভার ১৯নং ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। রাত ভোর ড্রেনে পড়ে ছিল মৃতদেহটি। এরপর সকালে স্থানীয়দের তৎপরতায় ঘোলা থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ।

স্থানীয় মানুষ সূত্রে খবর, কালিতলায় একটি অনুষ্ঠানে রান্নার কাজ করছিলেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, হঠাৎই রাত বারোটার পর তিনি বলেন,’পাশের মাঠ থেকে আমি একটু খেলা দেখে আসছি।’ এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয় বাসিন্দারা ড্রেনের দিকে তাকাতেই দেখতে পান ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

মৃতের নাম সুভাষ বক্সী (৫৯)। তবে কী থেকে মৃত্যু হয়েছে নাকি খুন তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা জয় চক্রবর্তী বলেন, “রান্নার দায়িত্ব বরাবরই ওঁর উপরই থাকে। কালকে রাত বারোটা অবধি সকলে ছিলাম। রান্নাও করলেন। কিন্তু ভোরে কী হল বুঝলাম না। দেখলাম দেহ নর্দমায় পড়ে আছে। বাকিটা তদন্ত সাপেক্ষ।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *